সামনে যা আসছে
আলোর বর্তমান সংস্করণ ছোট সাইটের কাজ মাথায় রেখে বানানো: পোর্টফোলিও, ছোট ব্যবসার সাইট, ব্যক্তিগত ব্লগ। পরের ধাপে কী আসবে, তা ঠিক করার একটি নিয়ম আছে। নতুন ফিচার যোগ হয় তখনই, যখন আসল ব্যবহারকারীদের সত্যিই দরকার পড়ে, আর ফিচারটিকে আলোর নীতির সাথে মিলতে হয়: যা জানেন তা-ই যথেষ্ট, কোনো কনফিগারেশন নেই, ব্রাউজারে কিছু বাড়তি নয়।
এই নিয়মে কাজের তালিকায় আপাতত তিনটি বিষয় সবার ওপরে।
পেজিনেশন
লেখা বাড়তে থাকলে ব্লগের তালিকা একটি পাতায় লম্বা হয়ে যায়। এখন পুরো তালিকা এক পেইজেই আসে।
পরিকল্পনা হলো তালিকাটি কয়েক পাতায় ভাগ করা, আর আগের-পরের পাতার লিংক নিজে থেকে তৈরি করা। এর জন্য আলাদা কোনো কনফিগারেশন ফাইল থাকবে না। পাতার সংখ্যা ঠিক হবে ফোল্ডার আর ফাইলের নাম থেকেই, যেমন আলোর বাকি সবকিছু।
নামযুক্ত স্লট
এখন একটি কম্পোনেন্টে কনটেন্ট যায় একটিই <slot />-এ। বাকি অংশের জন্য প্রপস ব্যবহার করতে হয়।
নামযুক্ত স্লট এলে একই কম্পোনেন্টের আলাদা আলাদা জায়গায় আলাদা কনটেন্ট পাঠানো যাবে, যেমন একটি কার্ডের শিরোনাম আর নিচের অংশ। তখন কার্ডের মতো কম্পোনেন্ট লেখা আরও স্বাভাবিক হবে, আর HTML-এর ভেতরে কনটেন্ট সাজানোর স্বাধীনতা বাড়বে। নতুন কোনো ভাষা শেখার দরকার হবে না।
VS Code এক্সটেনশন
.alo ফাইলে {{ }}-এর ভেতরে data, props আর item-এর অটোকমপ্লিট, আর কম্পোনেন্টের নাম লিখতে গেলেই তালিকা। এখন .alo ফাইল HTML হিসেবে খোলে, কিন্তু আলোর নিজের নামগুলো সম্পর্কে এডিটর কিছু জানে না। এই এক্সটেনশন সেই ফাঁকটুকু ভরবে।
কোনটি আগে
এই তালিকা আমাদের অনুমান। কোনটি আপনার সবচেয়ে বেশি কাজে লাগত, বা তালিকায় আর কী থাকা উচিত, GitHub-এ জানান। যেটির চাহিদা বেশি, সেটিই আগে আসবে।