গাইড
পাঁচ মিনিটে প্রথম সাইট
Node.js ২২ বা নতুন ভার্সন থাকলেই চলবে। নিচের ধাপগুলো শেষ হলে আপনার নিজের ব্লগসহ একটি সাইট চালু থাকবে।
-
প্রজেক্ট বানান
npx @msilabs/alo init my-site cd my-site npm install node alo devব্রাউজারে খুলুন
http://localhost:3000। কোনো ফাইল বদলে সংরক্ষণ করলে পেইজ নিজে থেকে রিলোড হবে। -
ফোল্ডারগুলো চিনুন
pages/ ← প্রতিটি ফোল্ডার একটি URL components/ ← <Card />, <Header /> এর মতো কম্পোনেন্ট data/ ← JSON আর Markdown কনটেন্ট global/ ← সব পেইজের CSS আর JS public/ ← ছবি, ফন্ট, favicon -
নতুন পেইজ যোগ করুন
pages/contact/page.aloফাইল বানালেই/contact/ঠিকানায় পেইজ তৈরি হয়:<head> <title>যোগাযোগ</title> </head> <template> <h1>যোগাযোগ</h1> <p>ই-মেইল: <a href="mailto:hello@example.com">hello@example.com</a></p> </template>অথবা চালান
node alo new page contact। -
তালিকা আর শর্ত
লুপ আর শর্ত লেখা হয় শুধু
<template>ট্যাগে। এগুলো চলে বিল্ডের সময়, একবার:<ul> <template for="post in data.blog"> <li><a href="/blog/{{ post.slug }}/">{{ post.title }}</a></li> </template> </ul> <template if="data.blog.length === 0"> <p>এখনো কোনো লেখা নেই।</p> </template> -
প্রকাশ করুন
node alo buildপুরো সাইট তৈরি হয়
dist/ফোল্ডারে। GitHub Pages-এর মতো সাব-পাথে রাখলে দিন--base /repo-name/। বিস্তারিত আছে এই লেখায়।
আরও জানতে
পুরো ডকুমেন্টেশন আছে README-তে: কম্পোনেন্টের প্রপস, ডেটা, Markdown, স্কোপড CSS আর ডিপ্লয়।